আল-মিসবাহ ফাউন্ডেশন এর শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের রূপরেখা

আমাদের আকাবিরআসলাফ এবং উম্মাহর বরেণ্য ব্যক্তিত্বগণ উম্মাহর মাঝে জাগতিক ও ঊর্ধ্বজাগতিক বিভাজন ও প্রান্তিকতা লক্ষ্য করে অত্যন্ত অস্থিরতা ও দরদের সঙ্গে ‘একমুখি শিক্ষাব্যবস্থা’ প্রণয়ন ও প্রসারের প্রয়োজনীয়তা বরং অপরিহার্যতার কথা অনেক আগ থেকেই বলে আসছেন। যুগপৎ কর্ম ও ধর্মকে ভিত্তি করে তারা এমন এক সার্বজনীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কথা বলেন, যেখানে দ্বীন ও দুনিয়া এবং জগত ও ঊর্ধ্বজগত উভয়ের ঘটবে সুসমন্বয়। তাদের চিন্তাধারা কর্মপন্থা অনুসরণপূর্বক যদিও আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো: জাতিকে একটি অভিন্ন একমুখী শিক্ষাব্যবস্থা উপহার দেয়া। কিন্তু যথেষ্ট সময় ও শ্রমসাপেক্ষ পরিকল্পনাটি বাস্তবায়নের পূর্বে, এবং সমাজের চিন্তা ও মনন বাস্তবায়নটি গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার পূর্বে সমাজের বিদ্যমান শূন্যতাপূরণে এখন প্রয়োজন একটি অন্তর্বর্তীকালীন পদক্ষেপ গ্রহণ করা। মাদ্রাসার স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা, স্কুলের স্থানে স্কুল এবং উভয় অঙ্গনের কর্ম ধর্মমুখী শূন্যতা চিহ্নিত করে সেগুলো পূরণে সচেষ্টা হওয়া।

সুতরাং আমাদের প্রথম পদক্ষেপ হবে, একটি আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠা। উম্মাহর যে আমানতগুলিকে আল্লাহ আমাদের কাছে পাঠাচ্ছেন, উম্মাহর প্রয়োজনকে সামনে রেখে তাদেরকে সর্বোত্তমভাবে গড়ে তোলা, দ্বীনি ইলমের প্রতিটি শাখায় দক্ষ বিদগ্ধ রিজাল প্রস্তুত করা, পাশাপাশি প্রয়োজনীয় জাগতিক শিক্ষা দক্ষতার সরবরাহ নিশ্চিত করা, যাতে শিক্ষাজীবন শেষে কর্মের অঙ্গনে প্রবেশের মুহূর্তে হোঁচট খেতে না হয়, এবং ‘শিক্ষা’ ও ‘প্রয়োগ’ এর মাঝে প্রস্তুতিগত অন্তরায় অনুভূত না হয়

লক্ষ্যকে সামনে রেখে মিসবাহ ফাউন্ডেশনের প্রথম পদক্ষেপ হলো: প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জন্য ‘মাদরাসাতুল মিসবাহ’ এবং উচ্চতর ও গবেষণা স্তরের জন্য ‘জামিয়াতুল মিসবাহ’ প্রতিষ্ঠা করা।

অন্যদিকে উম্মাহর যে বিরাট অংশ স্কুল, কলেজ, ভার্সিটিতে পশ্চিমা শিক্ষা সংস্কৃতিকে ধারণ করে বড় হচ্ছে, অবচেতনভাবেই চিন্তা চেতনায় তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে, তাদের মাঝে দ্বীনের ফরজ ইলমের প্রসার ঘটানো, সঠিক চিন্তা চেতনার বিনির্মাণ করা, সর্বোপরি তাদেরকে যার যার অঙ্গন থেকে দ্বীনের দায়ী উম্মাহরসম্পদহিসেবে গড়ে তোলা এখন সময়ের অন্যতম দাবী। দাবী পূরণের লক্ষ্যে আলমিসবাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মিসবাহ একাডেমি’ (পর্যায়ক্রমে কলেজ ইউনিভার্সিটি), এবং বয়স্কদের জন্যআলমিসবাহ দাওয়াহ সেন্টারপ্রতিষ্ঠা করা আমাদের শিক্ষা দাওয়াহ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।